কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু

৩১ অক্টোবর ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ

৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ © ফাইল ছবি

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।  

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মেধা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়সমূহের অপশন প্রদান ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। গত ২৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ নভেম্বর মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয়/অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মেধা তালিকার প্রার্থীদের অনলাইনে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জনতা ব্যাংক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাব নম্বরে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: কৃষিগুচ্ছে সর্বোচ্চ নম্বর ৯৬.৫০, সর্বনিম্ন ৬৯.৫০

১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয়/অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। 

৯ থেকে ১২ ডিসেম্বর ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি'র সাথে পূর্বে জমাকৃত ১০ টাকা সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করতে হবে।

এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর তারিখ স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) পাওয়া যাবে।

অস্কার ২০২৬: সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি …
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলবে ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টি…
  • ১৬ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ১…
  • ১৬ মার্চ ২০২৬
শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত দেওয়া যাবে কি?
  • ১৬ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence