কৃষিগুচ্ছে সর্বোচ্চ নম্বর ৯৬.৫০, সর্বনিম্ন ৬৯.৫০

২৯ অক্টোবর ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© ফাইল ফটো

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে ৯৬ দশমিক ৫০ ও সর্বনিম্ন নম্বর ৬৯ দশমিক ৫০।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষিগুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://acas.edu.bd) এই ফল প্রকাশ করা হয়।

এর আগে, সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ফলাফল চূড়ান্ত করা হয়।

জানা যায়, এবার মোট আসন সংখ্যার দ্বিগুণ শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থী ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেইজে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ২ নভেম্বর ফলাফল নিরীক্ষণের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে।

সিভাসু’র তত্ত্বাবধানে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা গত ২৫ অক্টোবর সারাদেশে ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবার মোট আসন ৩ হাজার ৭১৮টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫১ হাজার ৮৩৬ জন। উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ১০ শতাংশ।

কৃষিবিজ্ঞান বিষয়ে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা হচ্ছে— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৮০টি।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9