ঢাবির বিশেষ মাইগ্রেশন শেষ হচ্ছে আজ, বিষয় মনোনয়ন কবে

১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের সুযোগ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)। আগামী ১৭ বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত বিষয় মনোনয়ন দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দফা মনোয়নয়ন ও ভর্তির পরও অন্তত ২০০টি আসন শূন্য রয়েছে। চূড়ান্ত বিষয় মনোনয়ন দিয়ে এ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এর আগে শেষ করা হবে মাইগ্রেশন প্রক্রিয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান গত শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুই ইউনিটে কতটি আসন ফাঁকা আছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ২০০ আসনের মতো ফাঁকা আছে। যে বিভাগগুলোর মাইগ্রেশনের সুযোগ দেওয়া হয়েছে, সেগুলোতেই ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর একটি বিষয় মনোনয়ন দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করব। আগামী ১৭ কিংবা ১৮ অক্টোবর এ মনোনয়ন দেওয়া হতে পারে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্প কিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ১৩ ডিসেম্বর, কোন ইউনিটের কবে?

শুধু যারা এসব বিষয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লেখিত কোনও বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, তাদের আবেদন করতে বলা হয়েছে। আগামী ১৭ অক্টোবর অনলাইনে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে।

মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লেখিত বিষয় সমূহের শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইউনিট সমূহের নোটিশ দেখতে বলেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9