রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাবজেক্ট চয়েস শুরু ৫ নভেম্বর

০১ নভেম্বর ২০১৮, ০৩:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ৫ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ডিনদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে http://www.ru.ac.bd/) গিয়ে সাবজেক্ট চয়েস পূরণ করতে হবে। নির্ধারিত সময়ে সাবজেক্ট চয়েস পূরণ করতে না পারলে সাক্ষাৎকার নেওয়া হবে না।

তাছাড়া সাক্ষাৎকারে অংশ নিতে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। তা হলো পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, পূরণকৃত সাবজেক্ট নির্বাচন ফরম, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও মূল রেজিস্ট্রেশন কার্ড। সাক্ষাৎকারে উক্ত কাগজপত্র সঙ্গে না আনলে মৌখিক পরীক্ষা বাতিল বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৮ ও ১৯ নভেম্বর এ ও ডি ইউনিটের সাক্ষাৎকার ১৯ ও ২০ নভেম্বর ই ইউনিট এবং ২০ নভেম্বর বি ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬