বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু কাল

০১ নভেম্বর ২০১৮, ১২:৩৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের এবং বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৯ এবং ১০ নভেম্বর বাকী ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে গোপালগঞ্জ শহরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাহিরের কেন্দ্রগুলো হলো- শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুনেসা সরকারি মহিলা কলজ, হাজী লাল মিয়া সিটি কলজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি: ৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা। ওইদিন বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে অনুষ্ঠিত হবে ‘জি’ ইউনিটের পরীক্ষা। এরপর ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা। আর বিকাল ৩টা থেকে ৪টায় ‘এইচ’ ইউনিটের পরীক্ষা। ১০ নভেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা। দুপুর ১টা থেকে ২টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল সাড়ে ৩ টা থেকে ৪টা ৩০মিনিটে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তির বাছাই পরীক্ষা সম্পন্ন হবে।


এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬