পরিবহন ধর্মঘট: চরম দুর্ভোগ চবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

২৮ অক্টোবর ২০১৮, ০৮:৩০ AM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

সংসদে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে রবিবার সকাল থেকে সারা দেশে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ সকাল ১০টা থেকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নগরের বহদ্দারহাট এলাকায় দেখা যায়, শ’খানেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী দাঁড়িয়ে আছেন। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকেও তাদের অনেকেই কোনো যানবাহন পাচ্ছেন না। তাদের অনেককেই পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

নগরের মোহরা এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা নাজমুল ইসলাম বলেন, ‘সিএনজিতে করে বাড়ি থেকে বহদ্দারহাট এলেও, এরপরে আর গাড়ি যাচ্ছে না। এখান থেকে কীভাবে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবো বুঝতে পারছি না। ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।’

প্রসঙ্গত, শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা চলবে বুধবার পর্যন্ত।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬