ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

২৬ অক্টোবর ২০১৮, ০৫:৩৮ PM

প্রশ্নফাঁসের অভিযোগে বিতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় ১৬ নভেম্বর গ্রহণ করা হবে। ঐদিন বেলা ৩টা থেকে ৪ টা পর্যন্ত সময়ে প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সমন্বয়ে গঠিত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ৪৭ মিনিট আগেই প্রশ্নফাঁস হয়ে যায় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ১৬ অক্টোবর ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপর ২৩ অক্টোবর শিক্ষার্থীদের দাবির মুখে ডিনস কমিটির মিটিংয়ে উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেবার সিদ্ধান্ত গৃহিত হয়।

শুক্রবার ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়

 

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬