বশেমুরবিপ্রবির  ‘এ’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

২৬ অক্টোবর ২০১৮, ১০:০৬ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘আই’ ইউনিটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ নভেম্বর সকাল ১০ টা থেকে ' এ' ইউনিটের পরিবর্তে 'আই' ইউনিট ও বিকাল সাড়ে  ৩ টা থেকে ' আই' ইউনিটের পরিবর্তে 'এ' ইউনিটের পরিক্ষা অনুষ্ঠিত হবে। বাকী ইউনিট গুলোর সময় কোনো পরিবর্তন হয় নি। 

এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১৯ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ১১ হাজার ৩৩১ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৪৫২ জন, ‘ডি’ ইউনিটে ৯ হাজার ৯৪৫ জন, ‘ই’ ইউনিটে ২১ হাজার ১১৭ জন,  ‘এফ’ ইউনিটে ৮ হাজার ৪৫৩ জন, ‘জি’ ৮ হাজার ৫১৩ জন, ‘এইচ’ ৮ হাজার ৮২৬ জন, ‘আাই’ ইউনিটে ৭৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত।  উল্লেখ্য, এ বছর  ২ নভেম্বর  সকাল  ১০টা থেকে ‘ডি’ ইউনিট  ও বিকাল ৩ থেকে ‘ই’ ইউনিটের  ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর সকাল ১০ টা থেকে ‘এফ’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে ‘সি’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে এইচ’ ইউনিটের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ নভেম্বর সকাল ১০ থেকে ‘আই’ ইউনিট, দুপুর ১টা থেকে ‘বি’ ইউনিট ও বিকাল সাড়ে ৩ টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬