বশেমুরবিপ্রবিতে আসনপ্রতি লড়বে ৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী

২৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৯ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন ভর্তিচ্ছু।  বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া জানান, এ বছর ৯ টি ইউনিটের মোট ৩ হাজার ২৪৫ টি আসনের বিপরীতে ১ লক্ষ ৩ হাজার ৯৯৪ টি আবেদন অনলাইনে জমা পড়েছে।  ২ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু। 

তিনি জানান, এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১৯ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ১১ হাজার ৩৩১ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৪৫২ জন, ‘ডি’ ইউনিটে ৯ হাজার ৯৪৫ জন, ‘ই’ ইউনিটে ২১ হাজার ১১৭ জন, ‘এফ’ ইউনিটে ৮ হাজার ৪৫৩ জন, ‘জি’ ৮ হাজার ৫১৩ জন, ‘এইচ’ ৮ হাজার ৮২৬ জন, ‘আাই’ ইউনিটে ৭৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত।

এ বছর  ২ নভেম্বর  সকাল  ১০টা থেকে ‘ডি’ ইউনিট  ও বিকাল ৩ থেকে ‘ই’ ইউনিটের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ৩ নভেম্বর সকাল ১০ টা থেকে ‘এফ’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  আর ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে ‘সি’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে এইচ’ ইউনিটের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এছাড়া ১০ নভেম্বর সকাল ১০ থেকে ‘আই’ ইউনিট, দুপুর ১টা থেকে ‘বি’ ইউনিট ও বিকাল সাড়ে ৩ টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬