কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ জুলাই

১১ জুলাই ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
লোগো

লোগো © ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত দেশের মোট নয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই নিতে তারিখ দিয়ে রেখেছিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকায় এ গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এ অনিশ্চয়তা দূর করতে আগামী ১৫ জুলাই আলোচনায় বসবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আলোচনা শেষেই জানা যাবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য। 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান বলেন, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি চলছে। এতে ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক এবং প্রশাসনিক সকল কাজই বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা সম্ভব না।

তিনি বলেন, আগামী ১৫ জুলাই কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আলোচনায় বসা হবে। আলোচনার পরে সকলের মতামতের ভিত্তিতে পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী, আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭১৮টি।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদন শুরু হয়েছিল গত ২২ এপ্রিল। শেষ হয়েছে ৩০ মে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের কর্মবিরতির ফলে পরীক্ষা আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এইচএসসি/সমমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী (ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০) ১০ নম্বরের পরীক্ষা হবে। সারা দেশের মোট ৮টি কেন্দ্র কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে নেয়ার…
  • ৩১ মার্চ ২০২৬
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence