ঢাবি অধিভুক্ত প্রতিষ্ঠানে পছন্দক্রম পূরণের বর্ধিত সময় শেষ আজ

২৫ জুন ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণের বর্ধিত সময় আজ মঙ্গলবার (২৫ জুন) শেষ হচ্ছে। সে অনুযায়ী সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটসহ প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতির ইউনিটের পছন্দক্রম আজও পূরণ করতে পারবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অধিভুক্ত সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট এর পাসকৃত শিক্ষার্থীদের বিষয় ও কলেজ পছন্দক্রম পূরণ করার সময়সীমা ২৫ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’

এর আগে শনিবার (২২ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী ৩০ জুন অথবা ১ জুলাই কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তিচ্ছুরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন। যেসব শিক্ষার্থী নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন, তারা ভর্তি নিশ্চিত করতে ফি জমা দেবেন। কারো পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় না আসলে মেরিট অনুযায়ী মাইগ্রেশনের সুযোগ থাকবে।

আরো পড়ুন: বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়া হবে: উপাচার্য

গত ২৯ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এ সময় দু’দিন বাড়ানো হয়েছে।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন।

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
সমস্যা সমাধানে জনগনের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ বি…
  • ২৮ মার্চ ২০২৬
স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence