বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়া হবে: উপাচার্য

২৪ জুন ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
অধ্যাপক ড. মো. মশিউর রহমান

অধ্যাপক ড. মো. মশিউর রহমান © টিডিসি ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং ২৫ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয় রবিবার (২৩ জুন)।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তবে বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন কোন তারিখ উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। কাজেই পরিস্থিতি অনুকূলে আসলেই পুনরায় তারিখ ঘোষণা করা হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখের বিষয়ে কথা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। কারণ প্রান্তিক পর্যায়ে আমাদের যে-সকল শিক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষার হলে আসার মতো পরিস্থিতির উন্নতি না হলে আমরা পুনরায় পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারছি না। পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে অন্যান্য পরীক্ষার সঙ্গে সমন্বয় করে আমরা নতুন রুটিন প্রকাশ করবো। তবে সুনির্দিষ্টভাবে এখনি কোন তারিখ বলা যাবে না।

এর আগেও গত ২৫ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি ২৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বলা হয়, ‘অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানোর কথা বলা হয়।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9