গুচ্ছের মাইগ্রেশন ২৮ জুনের মধ্যে, যা করতে হবে

২৪ জুন ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘স্টপ মাইগ্রেশন’ আগামী ২৮ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী বুধবার (২৬ জুন)। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল প্রকার ‘Migration Stop’ ২৮ জুন বিকেল ৩টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষ্যনীয়-

পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। 

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিত না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনও আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভাগসমূহে (পছন্দক্রমে অন্তর্ভূক্ত) মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।

Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোনও বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।

আরো পড়ুন: গুচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ২৬ জুন শুরু, মাইগ্রেশনের নতুন নির্দেশনা

দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ হতে ২৮ জুনের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ২৬ জুন দুপুর ১২টা হতে ২৮ জুন সকাল ১০টা পর্যন্ত। মূল কাগজপত্র জমা দিতে হবে ২৭ জুন সকাল ১০টা হতে ২৮ জুন বিকাল ৩টার মধ্যে। 

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করনীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ যথাসময়ে পাওয়া যাবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9