সাত কলেজের কলেজ ও বিষয় পছন্দক্রমের সুযোগ শেষ হচ্ছে কাল

২২ জুন ২০২৪, ১১:৩৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
সাত কলেজ

সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম কার্যক্রম চলছে। আগামীকাল রবিবার (২৩ জুন) এ সুযোগ শেষ হচ্ছে। আবেদনের সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২২ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৩০ জুন অথবা ১ জুলাই কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এ ধাপে ভর্তিচ্ছুরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন। যেসব শিক্ষার্থী এ ধাপে নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন, তারা ভর্তি নিশ্চিত করতে নির্ধারিত ফি জমা দেবেন। কারো যদি পছন্দ অনুযায়ী কলেজ ও বিষয় না আসে, সেক্ষেত্রে তার মেরিট অনুযায়ী একাধিক মাইগ্রেশনের সুযোগ থাকবে।

এর আগে, গত বুধবার (২৯ মে) থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন।

এই বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। যেখানে মেধায় ৯ হাজার ১৮৩টি এবং কোটায় ৭৯৮টি। বাণিজ্য ইউনিটের আসনসংখ্যা ৪ হাজার ৮৯২টি। এতে মেধায় ৪ হাজার ৫০২টি এবং কোটায় ৩৯০টি। এছাড়াও বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি এবং কোটায় ৫২৪টি।

এ বছর একজন আবেদনকারী সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন। তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া বাকি কলেজগুলোতে ছাত্র-ছাত্রী উভয়ে ভর্তির সুযোগ পাবেন।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence