রুয়েটে ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৬ জন

২০ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ PM

© টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ রবিবার। এতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল আলম।

লিখিত বক্তব্যে রুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জানান, এবার তিনটি অনুষদের অধীন মোট ১৪ টি বিভাগে ১২৩৫ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ভর্তি আবেদন জমা পড়েছে ৮ হাজার ৮’শ ৮৪ টি। এর মধ্যে ৭ হাজার ৪’শ ৮৮ টি প্রবেশপত্র উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। এই হিসাবে পর‌ীক্ষায় আসনপ্রতি ৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

তিনি আরও জানান, ‘ক’ ও ‘খ’ এই দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষায় সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৬ হাজার ৮’শ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এবং ‘খ’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০মি পর্যন্ত ৬’শ ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিকে আরো জানানো হয়, পরীক্ষার দিন প্রার্থীকে এইসএসসি বা সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, রুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এছাড়া সংরক্ষিত আসনের প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের নিকট উপজাতি, ক্ষুদ্র জাতিস্বত্বা নৃগোষ্ঠীর মোড়ল, গোত্র প্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ভর্তি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। একই সাথে প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ বলেন, এর আগেও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে রুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারও সকলের সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালটির রেজিস্ট্রার প্রফেসর সেলিম হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক মামুনুর রশীদ ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬