বুয়েট ভর্তি পরীক্ষায় সেরার সেরা যারা

২০ অক্টোবর ২০১৮, ১১:২৬ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের ছাত্র। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও তৃতীয় হয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র। বৃহস্পতিবার  রাতে বুয়েটের ওয়েবসাইটে ফল প্রকাশ হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং অন্যান্য তথ্যাদি বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bdপাওয়া যাবে।

ফলাফলে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপিতে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের ছাত্র মেহরাব হক জিহাদী। সে ঢাবির ক ইউনিটে ১৭ তম হয়েছিল। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ওসামা হক এবং তৃতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম সরকারি কলেজের রাব্বি জাহিন।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং স্থাপত্য বিভাগের প্রার্থীদের সকাল ৯টা থেকে ১২টা ও বেলা ২টা হতে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৬০টি আসনের বিপরীতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃত মোট ১২ হাজার ১৩৮ জন যোগ্য প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬