ঢাবির শেষ ধাপের বিষয় বরাদ্দ আজ, আসন খালি কোন বিভাগে

০৪ জুন ২০২৪, ১০:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য শেষ ধাপের বিষয় বরাদ্দ দেওয়া হবে আজ মঙ্গলবার (৪ জুন)। বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার রাতে কোটায় বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অধিকাংশ আসন পূরণ হয়ে গেছে। তবে কলা অনুষদের তিনটি বিষয়ের কয়েকটি আসন এখনও শূন্য রয়েছে। এ ছাড়া আরো কয়েকটি বিভাগের সামান্য কিছু আসন শূন্য হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৪ জুন) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেষ ধাপের বিষয় বরাদ্দ আজই দেওয়া হবে। এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। কারণ আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরুর প্রস্তুতি রয়েছে।

এর আগে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিশেষ নির্দেশনায় জানানো হয়, বর্তমানে বিজ্ঞান ইউনিটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি, ফার্মেসী, অণুজীব, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্সসহ বিভিন্ন বিভাগে কোনো আসন খালি নেই। 

এসব বিষয়ে বরাদ্দপ্রাপ্ত কোনো প্রার্থী বরাদ্দ বাতিল করে গ্রেডশিট উত্তোলন করলে ১-২টি আসন খালি হতে পারে। বাকি বিষয়ের ক্ষেত্রেও কম সংখ্যক আসন খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ বরাদ্দ বাতিল না করলে আসন খালি হবে না। কলা অনুষদভুক্ত সংস্কৃত, পালি ও বুদ্ধিস্ট, ফারসি বিষয় বাদে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কোন আসন খালি নেই। খালি হওয়ার সম্ভাবনাও অতি ক্ষীণ। 

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: বিষয় বরাদ্দ পেলেন কোটায় ভর্তিচ্ছুরা

একইভাবে ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটগুলিতে কোন বিষয়ে আসন খালি নেই এবং খালি হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। এর আগে চতুর্থ বরাদ্দপ্রাপ্ত কোনো প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনাগ্রহী হলে তাকে ২ জুনের মধ্যে তার বরাদ্দ বাতিল করে জমাকৃত ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট ইউনিট অফিস হতে ফেরত নিতে বলা হয়েছিল।

এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা ফের নিতে চায় আন্তঃশিক্ষা…
  • ২৫ জুলাই ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন কে, যা বললেন আইনমন্ত্রী
  • ২৫ জুলাই ২০২৬
টয়লেটে বারবার গেলেই কমবে ওজন, ভাইরাল ট্রেন্ড নিয়ে চিকিৎসকদে…
  • ২৫ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি লক্ষ্যমাত্র…
  • ২৫ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯ ভুল ও অসংগতি
  • ২৫ জুলাই ২০২৬
ইউরোপের শীর্ষ ১৩ স্কলারশিপ, দেখুন আবেদনের সময়সীমাসহ বিস্তা…
  • ২৫ জুলাই ২০২৬