গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরীক্ষার কেন্দ্র বাছাই চলবে দু’দিন

৩১ মে ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ মে) থেকে অনলাইনের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন চলছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভাগসমূহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেনকারীদের ৩১ মে হতে ১ জুন পর্যন্ত gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে।

জাতীয় কবি কাজী নাজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেনকারীদের ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চারুকলা ব্যতীত অন্যান্য বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো পড়ুন: একাদশ শ্রেণির ভর্তিতে যত আবেদন পড়ল

এর আগে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত বুধবার। প্রায় তিন লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানিয়েছে, এবার ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরু হবে। চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে ভর্তিচ্ছুদের। এর মধ্যে সব কার্যক্রম শেষ করবেন তারা। ২০ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে। গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence