ঢাবিতে বিষয় পেয়েও ভর্তি হতে না চাইলে যা করতে হবে

৩০ মে ২০২৪, ১০:২০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার চতুর্থ বিষয় মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনাগ্রহী হলে আগামী ২ জুনের মধ্যে বরাদ্দ বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থবার (২৭ মে সম্পন্ন) বিষয় বরাদ্দের পর বরাদ্দপ্রাপ্ত কোনো প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনাগ্রহী হলে সে আগামী ২ জুনের মধ্যে তার বরাদ্দ বাতিল করে জমাকৃত ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট ইউনিট অফিস হতে ফেরত নিতে পারবে। অন্যথায় তাকে বিভাগে সম্পূর্ণ ভর্তি ফি সহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে হবে।

এর আগে দ্বিতীয় ধাপের বিষয় বরাদ্দের সময় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যে কোনও একটি ধাপে একজন বিষয় বরাদ্দপ্রাপ্ত (কোটার জন্য আবেদন করা শিক্ষার্থী মেধায় বিষয় বরাদ্দ পেলেও) শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দ/ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নিচের দু’টি কাজ অবশ্যই করতে হবে। 

ক. বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফি এর একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, এ অগ্রিম টাকা ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

আরো পড়ুন: গুচ্ছে ভর্তি আবেদন ৩ লাখ ছুঁই ছুঁই, কোন বিশ্ববিদ্যালয়ে কত?

(অ) চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ হলে (পছন্দক্রমের ১ম বিষয়টি বরাদ্দ হলে অথবা শিক্ষার্থী স্ব-ইচ্ছায় বরাদ্দকৃত বিষয়ে অধ্যয়নে আগ্রহী হয়ে পরবর্তী ধাপগুলিতে অটোমাইগ্রেশন বন্ধ করলে) ৫০০ টাকা এবং (আ) পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের সময় মাইগ্রেশন এর মাধ্যমে পছন্দক্রম অনুযায়ী সামনের বিষয়গুলির জন্য অপেক্ষমাণ থাকতে ১০০ টাকা দিতে হবে।

 খ. এ টাকা আগাম পরিশোধের রসিদ (দুই পাতা) ও উচ্চমাধ্যমিক/সমমান এবং মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল গ্রেডশিট/মার্কশিটসহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লিখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সেগুলো জমা দিতে হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9