মেডিকেলে ভর্তি পরীক্ষা

ভুয়া প্রশ্ন সরবরাহকারী চক্রের ১১ সদস্য আটক

০৭ অক্টোবর ২০১৮, ১১:০৯ AM

© সংগৃহিত

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন সরবরাহ ও গ্রহণকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার বিকাল থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর ও পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২৪ লাখ টাকার চেকসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী মহিবুল কবির লিমন, সারওয়ার হোসেন ওরফে বিপ্লব, সাদ্দাম হোসেন, মাসুদ, উজ্জ্বল রবি দাস ও রিফাত সরকার এবং ভুয়া প্রশ্ন গ্রহণকারী ফয়সাল আহমেদ, মোস্তাকিন ফুয়াদ, আবু সাঈদ, ইশা আলম ও তারেক রহমান।

শনিবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, শুক্রবার বিকাল থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর ও পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ কোটি ২৪ লাখ টাকার মোট ১২টি চেক, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ সেশনের পরীক্ষার ৯১টি অ্যাডমিট কার্ড, রেজিস্টার্ড কার্ড ও ১৫টি একাডেমিক প্রশংসাপত্র, পাঁচ সেট ভুয়া প্রশ্নপত্র, ১৬টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক কাইয়ুমুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃত ভুয়া প্রশ্ন সরবরাহকারীরা মেডিকেল ছাড়াও ডেন্টাল ও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্ন তৈরি করে সাধারণ ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রটি প্রথমে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জানায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর তাদের কাছ থেকে ভোটার আইডিকার্ড ও স্বাক্ষরিত চেক এবং নগদ টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬