গুচ্ছের এ ইউনিটে প্রথম রেদওয়ানুল হক মারুফ

৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪  শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৭৭.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবার সর্বমোট ১৪৯৩৯১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৫০ হাজার ৭৬০ জন পাস করেছেন।

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে,।এবারের পরীক্ষায় সর্বনিম্ন নম্বর মাইনাস ১৮ দশমিক ৭৫। তবে এই নম্বর কে পেয়েছেন তা জানা যায়নি। ৭৫ কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন দুইজন। ৭০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৪ জন। ৬৫ থেকে ৭০ এর মধ্যে পেয়েছেন ২০ জন। ৬০ থেকে ৬৫ এর মধ্যে ৮৪ জন, ৫৫ থেকে ৬০ এর মধ্যে ৪৪০ জন, ৫০ থেকে ৫৫ এর মধ্যে দুই হাজার ২২ জন, ৪৫ থেকে ৫০ এর মধ্যে ৬ হাজার ৭১৬ জন, ৪০ থেকে ৪৫ এর মধ্যে ১৬ হাজার ৩৪৬ জন, ৩৫ থেকে ৪০ এর মধ্যে ৩১ হাজার ২১৭ জন এবং ৩০ থেকে ৩৫ এর মধ্যে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন।

এবার ক ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৯ জন৷ পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৫৭ জন। ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9