গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

৩০ এপ্রিল ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪  শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। ইতোমধ্যে ফলাফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ এপ্রিল কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ, আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬
দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু
  • ২৫ জুলাই ২০২৬