ঢাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা

৩০ এপ্রিল ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েব সাইটে লগইন করে তাদের ফলাফল দেখতে পাবে। 

যে সব প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, তারা পরিবর্তিত ফলাফল এবং যাদের ফলাফল পরিবর্তন হয়নি, তারা পূর্বের অপরিবর্তিত ফলাফল দেখতে পাবেন। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুক সব প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে বিষয় পছন্দক্রম ও তথ্য ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে।

আরো পড়ুন: ‘আণুবীক্ষণিক প্রশ্নে’ গুচ্ছ ভর্তি পরীক্ষা, অসন্তোষ শিক্ষার্থীদের

এর আগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬