ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণের ফল প্রকাশ

২৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ আবেদন করার সুযোগ পান ভর্তিচ্ছুরা।

এর আগে বিজ্ঞান এবং কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা নির্ধারিত ওয়েব সাইটে লগইন করে তাদের ফলাফল দেখতে পাবে। আলাদা বিজ্ঞপ্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের কথাও জানানো হয়েছে।

যে সব প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, তারা পরিবর্তিত ফলাফল এবং যাদের ফলাফল পরিবর্তন হনি তারা পূর্বের অপরিবর্তিত ফলাফল দেখতে পাবে। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিইচ্ছুক সকল প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে বিষয় পছন্দক্রম ও তথ্য ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে।

আরো পড়ুন: ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণের ফল প্রকাশ

ফলাফলের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৫ জুলাই ২০২৬
ছাত্রদের ওপর হামলা, ভিডিও করায় সাংবাদিককে পেটাল অটোরিকশা চা…
  • ২৫ জুলাই ২০২৬
বিএনপির তিন এমপির ভাইরাল ভিডিও নিয়ে প্রধানমন্ত্রী কী পদক্ষে…
  • ২৫ জুলাই ২০২৬
বাহাত্তরের সংবিধানই ফ্যাসিবাদ তৈরির ভিত্তি, সুবিচার ছাড়া মব…
  • ২৫ জুলাই ২০২৬
দুপুরে পদত্যাগ, রাতেই নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ
  • ২৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে বাস চাপায় নারীর মৃত্যু
  • ২৫ জুলাই ২০২৬