গুচ্ছের ইবি কেন্দ্রে উপস্থিতি ৯১ শতাংশ

২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM

© টিডিসি ফটো

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলে ১ টা পর্যন্ত। শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিট সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৪৪২জন।

পরীক্ষার্থীদের মেইনগেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করানোর পর পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলো ভ্রাম্যমান আদালত।

এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্ণার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, বাইক সার্ভিস ও মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল।

 
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9