গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ৮৯ শতাংশ

২৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ৮৯ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ৮৯ শতাংশ © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রের মোট ৩ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪৭৩৫ জন ভর্তিচ্ছুর মধ্যে ৪২৩৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তথা ৮৯ দশমিক ৪৬ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত সাড়াদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে ৩ টায় আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু ১০৪ জন শিক্ষার্থী অংকন পরীক্ষায় অংশ নিবেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষক পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহনের ব্যবস্থা করেন। এছাড়া ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন নিয়োজিত ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ, মেডিকেল টিম নিয়োজিত ছিল।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০৩ মে ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9