গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে মাভাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯৩ শতাংশ

২৭ এপ্রিল ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
  গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটে মাভাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯৩ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটে মাভাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯৩ শতাংশ © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 'এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি কেন্দ্রে ৪ হাজার ৫৮০ জন পরীক্ষর্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯২-৯৩ শতাংশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত সাড়াদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তীব্র তাপদাহে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানির ও শরবতের ব্যবস্থা করা হয়।

এছাড়া ভর্তি পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহনের ব্যবস্থা করেন। ভর্তি পরীক্ষার্থীর সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন নিয়োজিত ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোক‌ নিয়োজিত ছিল।

এদিন  আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা। অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০৩ মে ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।

 
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9