ছবিতে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন

২৭ এপ্রিল ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা

কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। আজ শনিবার (২৭ এপ্রিল) এ পরীক্ষা শুরু হয়ে তিন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ১০ মে। আজ প্রথমদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ছবিতে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রের চিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জোবায়ের আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব

e6edee07-197d-4f91-9d97-7d0b7f4b130c

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুজন চন্দ্র

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিয়া মোদক

1e30cb09-b673-40d8-b20d-86cf5ef96010

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জহুরুল ইসলাম

বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ আবেদন পড়েছে।একাধিক ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভর্তি পরীক্ষা দিতে আসছেন ভর্তিচ্ছুরা। তাদের অনেকের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুতি নিতে দেখা গেছে। তারা আলাদা আলাদা স্থানে বসে শিক্ষার্থীদের নানা বিষয়ে সহযোগিতা করবেন।

 
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9