২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রে আসছেন শিক্ষার্থীরা, সঙ্গে অভিভাবক

২৭ এপ্রিল ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ এপ্রিল) শুরু হয়ে তিন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ১০ মে। আজ প্রথমদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ আবেদন পড়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে নিজ নিজ কেন্দ্রে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

একাধিক ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভর্তি পরীক্ষা দিতে আসছেন ভর্তিচ্ছুরা। তাদের অনেকের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুতি নিতে দেখা গেছে। তারা আলাদা আলাদা স্থানে বসে শিক্ষার্থীদের নানা বিষয়ে সহযোগিতা করবেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান। তিনি বলেন, ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ভর্তিচ্ছু যেসব পরীক্ষার্থী কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিলেন, তাঁদের আসনবিন্যাস জবি ক্যাম্পাস ও এর আওতায় থাকা পাঁচটি উপকেন্দ্রে সাজানো হয়েছে।’ 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে। গত ১২ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। গুচ্ছ ভর্তিতে অনলাইনে আবেদন পত্র গ্রহণের সময়সীমা ছিল ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়

আজ শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা। অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘পরীক্ষাসংক্রান্ত সব প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আশা করি, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারব। তীব্র তাপপ্রবাহের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসে। কারণ গরমে অভিভাবকদেরই কষ্ট করতে হবে বেশি। 

উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাহাদুর শাহ পার্কে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করেছি। সুপেয় পানির ট্যাংক ও জরুরি চিকিৎসার জন্য চিকিৎসকের ব্যবস্থাও রয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence