কঠোর নিরাপত্তায় এমবিবিএস ভর্তি পরীক্ষা

০৫ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM
ঢাবির কলা ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন মোহাম্মদ নাসিম

ঢাবির কলা ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন মোহাম্মদ নাসিম © টিডিসি ফটো

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে তিনি জানান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে এ ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাশে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৯টি কেন্দ্রে ৬৫ হাজার ৯১৯ জন এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরকারি এবং বেসরকারি মেডিকেলে সিটের সংখ্যা মোট ১০ হাজার ৩০০টি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। যারা মেধাবী ছাত্র-ছাত্রী তারাই ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়াও এবার আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে আসন ৭৫০টি বাড়িয়েছি।

এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি নতুন ৫টি মেডিকেল কলেজের উদ্বোধন করা হবে। চাদঁপুর, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে। সেজন্য আসন সংখ্যা বেড়েছে। এবার কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ সচিব মো. সিরাজুল হক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬