গুচ্ছের পরীক্ষায় বশেমুরবিপ্রবি কেন্দ্রে সাড়ে ৪ হাজার ভর্তিচ্ছু, প্রস্তুতি সম্পন্ন

২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © সংগৃহীত

গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জােরদারসহ সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী শনিবার (২৭ এপ্রিল) পরীক্ষার মধ্য দিয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মােট ৪৪৮১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে। এর মধ্য ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১৭৪৬ জন ভর্তিচ্ছু। একই দিন বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ মে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় ২৩৪১ জন এবং ১০ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৩৯৪ জন পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মাে. কামরুজ্জামান বলেন, “২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতােমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বােচ্চ সচেতনতা অবলম্বন করা হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ােজিত থাকবে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষাকালীন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মােটর সাইকেল বা অন্য কােনা যানবাহন ব্যবহার করতে পারবে না। মােবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দােকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্থাপন করা যাবে না।”

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মােট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।

মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9