জাবির ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০২ অক্টোবর ২০১৮, ০৫:৩১ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘এ’ ইউনিট ও বিকেলে ‘এইচ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪১০ আসনের বিপরীতে প্রায় ৬২হাজার ২১৫জন পরীক্ষার্থী অংশ নেয়। দুই দিনে ৮টি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ২৩৫টি ছেলে ও ১৭৫টি মেয়ে (মোট ৪১০টি) আসনের দশগুন হিসেবে ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও ‘এইচ’ ইউনিটে ছেলে ও মেয়েদের ২৮টি করে মোট ৫৬ টি আসনের দশগুন হিসেবে ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট ju-admission.org পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬