ঢাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ

০২ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা দেখতে পাবেন শিক্ষার্থীরা। ভর্তি ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে আগামী ৩ এপ্রিল। 

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সমন্বিত অবস্থা এবং ভর্তিযোগ্য বিষয়সমূহ জানতে লগইন করে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর বিষয়গুলো দেখতে পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, প্রথম দফায় উত্তীর্ণদের ভর্তি শেষে ওয়েটিং লিস্ট থেকে ডাকা শুরু হবে। ইতিমধ্যে বিজ্ঞান এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এ সংক্রান্ত তারিখও প্রকাশ করেছে। ভর্তি শেষে নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। 

এর আগে গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ এপ্রিল বিকেল ৩টা হতে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।

আরো পড়ুন: ঢাবি ভর্তি: চান্সপ্রাপ্তদের করণীয় কী, যা করবেন অপেক্ষমাণরা

বিষয় পছন্দক্রম দেওয়ার সুবিধার্থে শিক্ষার্থীরা তাদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে নামাতে পারবে। তালিকাটি প্রিন্ট করে তাতে পছন্দক্রম আগে লিখে রাখলে পছন্দক্রম অনলাইনে প্রদানে ভুল এড়ানো যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কোটায় আবেদনকারীদের ফরম পূরণ শুরু হবে আগামী ২১ এপ্রিল।

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence