ঢাবি ভর্তিচ্ছুদের একমাসের অপেক্ষার পালা শেষ হচ্ছে

২৮ মার্চ ২০২৪, ০২:২২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০২৩-২৪) শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রায় এক মাসের অপেক্ষার অবসান হচ্ছে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ)। কিছুক্ষণের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

এবার দু’ভাবে শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। জানা গেছে, ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd/) প্রবেশ করে ফল দেখতে পারবেন। এজন্য তাকে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ (DU), যে ইউনিটের ফল দেখতে আগ্রহী সেই ইউনিটের নাম এবং রোল নাম্বার লিখে ১৬৩২১ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। ফিরতি মেসেজ ফল জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

উদাহারণ হিসেবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটটের জন্য DU ALS <roll no>, বিজ্ঞান ইউনিটের জন্য DU SCI <roll no>, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য DU BUS <roll no> এবং চারুকলা ইউনিটের জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

আরো পড়ুন: ঢাবিসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স, পড়বেন কোনটিতে

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাবির প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফলাফল প্রকাশিত হবে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে এবারে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়া ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এক মাসেরও বেশি সময় পর দু’টি ইউনিটের এবং এর কম সময়ে অন্য দুটির ফল পাচ্ছেন ভর্তিচ্ছুরা। 

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ২ এপ্রিল

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির চারটি ইউনিটের ৫ হাজার ৯৬৫ আসনের জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৯ হাজার ২টি। সে অনুযায়ী, আসনপ্রতি লড়েছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু। বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের জন্য আবেদন জমা পড়ে এক লাখ ২২ হাজার ৮০টি।

কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়ে এক লাখ ১২ হাজার ২২৫টি। ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৭ হাজার ৬৬০টি। আর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে আবেদন ছিল সাত হাজার ৩৭টি।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9