ফাজিল প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু ২৫ অক্টোবর

২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৫ PM

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহে চার বছর মেয়াদী ফাজিল সম্মান শ্রেণিতে ১ম বর্ষ ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২৫ অক্টোবর শুরু হবে। এদিন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iau.edu.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

নূন্যতম যোগ্যতা: ৪-বছর মেয়াদি ফাজিল সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের নূন্যতম যোগ্যতা হলো ২০১৫ বা ২০১৬ সনের দাখিল/সমমান ও ২০১৭ বা ২০১৮ সালের আলিম/সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে জিপিএ ২.০০ (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত ছাত্র-ছাত্রীগণই আবেদন করতে পারবে।

আবেদনপত্র (ফরম) ও ফি জমা: ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীগণকে আবেদনপত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd থেকে ডাউনলোড করে পূরণপূর্বক আগামী ০৮/১১/২০১৮ইং তারিখের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসায় নির্ধারিত ফি’সহ জমা দিতে হবে। 

আলিম পরীক্ষা পাশের নম্বরপত্র ও মাদরাসা প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসাপত্রের মূল কপি সংরক্ষণ না করে কোনক্রমেই ছাত্র/ছাত্রী ভর্তি করা যাবে না। ভর্তি ফি, বিলম্ব ভর্তি ফি, ক্রীড়া ফি ও শিক্ষা বিরতি ফি বাবদ আদায়কৃত অর্থের ৫০% অর্থসহ অন্যান্য ফি: ৬০০ টাকা। ভর্তি সংক্রান্ত তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬