ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৪ শতাংশ

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ PM
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)  ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১৪ শতাংশ পাস করেছে। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৮৯৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ৪ হাজার ৭৪৭।  ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২৫০টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৭৮। 

মঙ্গলবার বেলা ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে।  এছাড়া মোবাইল অপারেটর থেকে  DU KHA লিখার পর রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর ২০১৮ বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। খ-ইউনিটের বিষয় মনোনয়ন এর সাক্ষাৎকার আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬