ডেন্টাল ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন ৯৩ জন

০৭ মার্চ ২০২৪, ০৭:৫০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন।

গত ১৫ জানুয়ারি থেকে ডেন্টাল ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫০ হাজার ৪৯১ জন আবেদন করেছেন। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৫৪০টি।

জানা গেছে, পূর্ববর্তী বছরের এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে। 

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬