রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে এ কেমন ভুল! 

০৬ মার্চ ২০২৪, ০৯:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
ভুল হওয়া প্রশ্নের ছবি ও ভর্তি পরীক্ষার্থী

ভুল হওয়া প্রশ্নের ছবি ও ভর্তি পরীক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল পাওয়া গেছে। বুধবার (৬ মার্চ) ভর্তি পরীক্ষার ওই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় তিন নম্বর সেটের প্রশ্নে ৪টি ভুল দেখা যায়। ভর্তি পরীক্ষায় এমন ভুল চরম দায়িত্বহীনতার শামিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের জ্যৈষ্ঠ অধ্যাপকরা।

অধ্যাপকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে জড়িত। তাই এই বিষয়ে সিনিয়র ও অভিজ্ঞতাসম্পন্ন মানুষের ওপর দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু সেটি হয়ে গেছে। যেখানে এক নম্বরের জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করে সেখানে ৫ নম্বরের প্রশ্নের ভুল কোনোভাবেই মেনে যাওয়া যায় না। এই ভুলের দায় ভর্তি কমিটি এড়িয়ে যেতে পারে না।

প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে ৫টি করে অপশন দেখা গেছে।

প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ভুল মোটও কাম্য নয়। কারণ এই প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সরাসরি জড়িত। আর যেসব প্রশ্ন আসলে ভুল হয়েছে সেগুলো কীভাবে মূল্যায়ন করা হবে? মূলত ভর্তি পরীক্ষার বিষয়গুলো এমন মানুষদের দেওয়া উচিত যারা এ বিষয়ে অনেক অভিজ্ঞ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, যদি কোনো প্রশ্নপত্রে ভুল থাকে তাহলে ‘এ’ ইউনিটের সকল অনুষদের ডিন বিষয়টি নিয়ে বসবেন। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। সাধারণত এমন হলে শিক্ষার্থীরা প্রশ্নের মান অনুযায়ী নম্বর পেয়ে যায়। তবে প্রশ্নপত্র তৈরিতে কারও গাফিলতি ছিল কিনা অনুষদের ডিনরা সেটি খতিয়ে দেখবেন।

‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন ক…
  • ১০ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী…
  • ১০ জুন ২০২৬
বিইউবিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান
  • ১০ জুন ২০২৬
কেউ ৯৭ টাকায়, কেউ ৯৯ টাকায়; মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় দুই ভুয়া চিকিৎসককে জরিমানা 
  • ১০ জুন ২০২৬
বুয়েট-১৭ এর সহকারী প্রকৌশলী মেহেদীর ওপর সিবিএ বিএনপিপন্থী …
  • ১০ জুন ২০২৬
×