রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন

০৫ মার্চ ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় পরী শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে শেষ হবে বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায়। আর সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

আগামীকাল বুধবার (৬ মার্চ) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বৃহস্পতিবার (৭ মার্চ) ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটে এক হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৭ জন ভর্তিচ্ছু।

আরো পড়ুন: রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পাঁচ স্তরের নজরদারি

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন চার হাজার ৪৩৮টি। কোটা বাদে আসন সংখ্যা তিন হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে এক লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র নিচে দেখুন-

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9