রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

০৫ মার্চ ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে সকাল ১০টা পর্যন্ত। এ বছর এই ইউনিটটিতে ১ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৭ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হবে শেষ হবে বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারব। যেকোনো জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল বডি সর্বদা তৎপর রয়েছে৷ এছাড়া ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্দেহভাজনদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

আগামীকাল বুধবার (৬ মার্চ) কলা অনুষদভুক্ত 'এ' ইউনিট ও (৭ মার্চ) ব্যবসায় অনুষদভুক্ত 'বি' ইউনিটেট ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি এবং কোটা বাদে আসন সংখ্যা ৩ হাজার ৯০৪টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। 'এ' ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, 'বি' ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং 'সি' ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি। 

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পাঁচ স্তরের নজরদারি

এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি। তবে কোটা বাদে আবেদনকারীর সংখ্যা 'এ' ইউনিটে ৬৯ হাজার ৫২৭টি, 'বি' ইউনিটে ৩২ হাজার ৬১৪টি এবং 'সি' ইউনিটে ৭০ হাজার ৯৭৬টি।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9