চবির ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে আসেননি ২২ হাজার ভর্তিচ্ছু

০২ মার্চ ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
চবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু

চবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী। শনিবার (০২ মার্চ) উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নাসিম হাসান।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি। আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। উপস্থিত ছিলেন ৭৭ হাজার ২৫৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু।

এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৪৯ জন শিক্ষার্থী।

আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ। আর ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ। ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9