জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সে ভর্তি আবেদন চলছে

০২ মার্চ ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। এ কোর্সের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন। এ শিক্ষাবর্ষের ক্লাস ১ জুলাই থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ১২ টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।  

১২টি বিষয় হচ্ছে-
ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা এনালাইটিক্স, ফার্মিং টেকনোলজি। এই প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই।

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রি ও স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ২০ এপ্রিলের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন- (ফোন-০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩, ০১৬৭৩৮৩৬০৯৪)

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ওজন কমাতে চান? নিয়মিত পান করুন এই ৮ স্বাস্থ্যকর পানীয়
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নি…
  • ২৬ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড
  • ২৬ জুলাই ২০২৬
টানা একমাস লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে
  • ২৬ জুলাই ২০২৬