ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০১ মার্চ ২০২৪, ০২:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে  ‘বিজ্ঞান ইউনিট’র ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য ৭টি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে  এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ বাবুসহ সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় ১৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ  ২২ হাজার ১১৮ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসন প্রতি লড়াই করছে ৬৬ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ঢাকাসহ ঢাকার বাহিরে সাতটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের সাথে সকালে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছন সকল কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সংগঠিত হচ্ছে । এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকেই কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। 

এ সময় সাংবদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, কার কোথায় সিট পড়েছে সেটা ওয়েবসাইটে দেওয়া ছিল। এছাড়া ডিসপ্লে বোর্ডও ছিল। আমার মনে হয় কোন শিক্ষার্থীকে কেন্দ্র খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়েছে বলে মনে হয় না।

এ সময় একজন অভিভাবক ওয়াশরুম নিয়ে বিড়ম্বনায় পড়ার কথা উপাচার্যকে জানালে তিনি বলেন, ভবিষ্যতে ওয়াসরুমের বিষয়টি নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার চেষ্টা করবো।

‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন ক…
  • ১০ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী…
  • ১০ জুন ২০২৬
বিইউবিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান
  • ১০ জুন ২০২৬
কেউ ৯৭ টাকায়, কেউ ৯৯ টাকায়; মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় দুই ভুয়া চিকিৎসককে জরিমানা 
  • ১০ জুন ২০২৬
বুয়েট-১৭ এর সহকারী প্রকৌশলী মেহেদীর ওপর সিবিএ বিএনপিপন্থী …
  • ১০ জুন ২০২৬
×