ঢাবির ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ

০১ মার্চ ২০২৪, ১২:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য ও দুই উপ-উপাচার্যসহ সংশ্লিষ্টরা

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য ও দুই উপ-উপাচার্যসহ সংশ্লিষ্টরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ করতে একমাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজ ‍শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল  প্রকাশ করতে প্রায় একমাস সময় লাগবে। এমসিকিউ পরীক্ষার মুল্যায়ন করতে ৩-৪ দিন সময় লাগলেও লিখিত পরীক্ষার খাতা মুল্যায়ন করতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। 

বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা খাতার সঠিক মূল্যায়ন করতে সময় বেশি লাগে জানিয়ে তিনি বলেন, সামগ্রিক দিক বিবেচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে এক মাস সময় লেগে যাবে।

জানা গেছে, এবার চারটি ইউনিটের মধ্যে এই ইউনিটে সর্বোচ্চ আবেদন পড়েছে। ইউনিটটিতে আসনপ্রতি প্রায় ৬৬টি আবেদন পড়েছে। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। ঢাকাসহ আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা।

আরো পড়ুন: রাবির প্রবেশপত্র ডাউনলোডের তারিখ আরেক দফা পরিবর্তন

ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু’হাজার ৯৩৪টি আসনের জন্য ১ লাখ ১২ হাজার ২২৬ জন আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। 

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। আর চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন। আগামী ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা তারিখ নির্ধারণ করা হয়েছে।

ওজন কমাতে চান? নিয়মিত পান করুন এই ৮ স্বাস্থ্যকর পানীয়
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নি…
  • ২৬ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড
  • ২৬ জুলাই ২০২৬
টানা একমাস লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন ঘটে
  • ২৬ জুলাই ২০২৬