জাবি ‘সি-১’ ইউনিটের মেরিট লিস্ট প্রকাশ করেও যে কারণে সরানো হলো

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করেও সরিয়ে নেওয়া হয়েছে। ব্যবহারিক ছাড়াই মেরিট লিস্ট প্রকাশ করায় জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী রেজা বলেন, গতকাল রাতে ‘সি-১’ ইউনিটের ফলাফলে উত্তীর্ণদের মেরিট পজিশন উল্লেখ করে ফেলেছিল। তবে এ ইউনিটে আরও ২০ মার্কের ব্যবহারিক পরীক্ষার পর মেরিট দেওয়া হয়। তাই ফলাফল থেকে মেরিট লিস্ট সরিয়ে যারা পাস করেছে, তাদের ফলাফল দেওয়া হবে। সংশোধিত ফল কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে সোমবার (২৬) ফেব্রুয়ারি রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে রোববার সকাল থেকে ছয় শিফটে চলে পরীক্ষা।

আরো পড়ুন: জাবি ভর্তি পরীক্ষায় শ্রুতিলেখনে ‘প্রক্সি’, জালিয়াতসহ আটক ৭

এবার ‘সি-১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রী আসনের বিপরীতে ১ হাজার ৮৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৩৪ জন ছাত্রী আবেদন করেন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৫৯ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪ টি করে মোট ৩৮৮ টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫ টি। 'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://www.ju-admission.org/result) পাওয়া যাবে।

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9