২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ চলার কথা ছিল আগামীকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। আজই এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে শুরু হয় গুচ্ছের আবেদন প্রক্রিয়া। তবে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার থেকে একদিন এ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় পুষিয়ে দিনে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যত আবেদন পড়ল

জানা গেছে, আবেদনের সময় সেলফি ছবি আপলোড দেওয়ার সময় জটিলতায় পড়েন শিক্ষার্থীরা। পরে একদিন আবেদন কার্যক্রম করে বন্ধ রেখে বিষয়টি সমাধান করা হয়।

আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো পড়ুন: বুয়েটের প্রাক-নির্বাচনীতে উপস্থিতি ৮৮ শতাংশ, চূড়ান্ত পরীক্ষা ৯ মার্চ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে।

এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9