ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল, আসনপ্রতি ৩৮ ভর্তিচ্ছু

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঢাবি ভর্তি পরীক্ষা শুরু কাল

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু কাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। অনলাইন আবেদন, আসন বিন্যাস এবং হাজিরা তৈরিসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবিতে ভর্তির স্বপ্ন নিয়ে অভিভাবকদের সাথে ইতোমধ্যেই ঢাকার আশে পাশের এলাকাগুলো থেকে ঢাকার অভ্যন্তরে পাড়ি জমিয়েছেন অনেকেই। সকাল হলেই শুরু হবে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

এবার ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। আবেদন করেছে ১ লাখ ২২ হাজার ২৭৮ জন শিক্ষার্থী। এছাড়া বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ১২ হাজার ১৩১ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু’হাজার ৯৩৪টি আসনের জন্য ১ লাখ ১২ হাজার ২২৬ জন আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

পরীক্ষায় সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে রংপুর বাদে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কঠোর নিরাপত্তার সাথে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। রংপুর একটু দূরে হওয়ায় এখনও পৌঁছেনি তবে অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

তিনি বলেন, অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা প্রশ্নপত্র এবং টিম পাঠিয়ে দিয়েছি প্রতিটি বিভাগীয় শহরগুলোতে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রশ্নপত্র ফাঁসের কথা বলছে বা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে ইনফর্ম করে রেখেছি।

এছাড়া, ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় চলতি শিক্ষাবর্ষে আবেদন কমেছে। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9