জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
জাবির ভর্তিযুদ্ধ শুরু আজ

জাবির ভর্তিযুদ্ধ শুরু আজ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মোট ৬টি শিফটের পরীক্ষার মধ্যদিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। 

এরপর ২৫ ফেব্রুয়ারি ‘সি১’ ইউনিটে অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট ৮ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শিফটে ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ) তৃতীয় শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ‘ই’ ইউনিট (বিজনেট স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩-৫ মার্চের মধ্যে ‘সি১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী রেজা জানান, কোনো প্রার্থীর দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট বিভাগের সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে।

উল্লেখ্য, এবছর ২০২৩-২৪ সেশনে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9