জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১ ভর্তিচ্ছু

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ বারের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে ৩,২২,৯৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১জন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১অক্টোবর ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ৩ অক্টোবর ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ৮অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)’ ৯অক্টোবর ‘সি-১’ (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত¡) ও ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ১০অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে ৩,২২,৯৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে। ফলে এবারের জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১জন।

ভর্তি পরীক্ষার তথ্য www.ju-admission.org থেকে জানা যাবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬