২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে  শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সবিচ নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ফের পরিবর্তন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা (‘সি’ ইউনিট) এবং মানবিক বিভাগের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষার তারিখ পেছালেও বিজ্ঞান বিভাগের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ সাপেক্ষে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ, ইউনিট বি ও ইউনিট সিতে আবেদন করতে পারবেন।

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা
ইউনিট ‘এ’: বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।

ইউনিট ‘বি’: মানবিক শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।

ইউনিট ‘সি’: বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে। জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে। আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মে গুচ্ছের 'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। আর 'সি' ইউনিটের পরীক্ষা ছিল ১১ মে। তবে এই সময় উপজেলা পরিষদের নির্বাচন থাকায় এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি
বিজ্ঞান বিভাগের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মানবিক বিভাগের (‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে আর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে। এ সবগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আবেদন: আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা কেন্দ্র: ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন হবে না।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ট্যাগ: পরীক্ষা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence